sliderস্থানিয়

সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসী ও পরিবারের মানববন্ধন

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৩নং পোগলা ইউনিয়নে সাংবাদিক লুৎফর জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের বিচার এবং হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১০ টার দিকে পোগলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকির বাড়ি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, একজন সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি। তাঁরা দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ সময় নিহত সাংবাদিকের পরিবারের সদস্যরা ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এলাকাবাসীও এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের দাবি অব্যাহত রাখার কথা জানান।

দাবি একটাই—সাংবাদিক আলিফ ফকির হত্যার সুষ্ঠু বিচার চাই, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button