sliderস্থানিয়

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আসন্ন রাজশাহী সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। সফরের অন্যতম স্থান হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (ঐতিহাসিক মাদ্রাসা মাঠ) পরিদর্শন করেছেন রাসিকের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।

​শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তিনি মাঠের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সীমানা প্রাচীর রংকরণ এবং মাঠসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

​পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​রাসিকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান এবং উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

​এছাড়াও পরিদর্শনকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি এবং মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির।

​পরিদর্শন শেষে রাসিক প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর সফরকে স্মরণীয় ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button