sliderস্থানিয়

ফরিদপুরে গ্রাম আদালতে সাতৈর ইউনিয়ন প্রথম স্থানে

বোয়ালমারী (ফরিদপর) প্রতিনিধি: গ্রাম আদালত পরিচালনায় অসাধারণ সাফল্য দেখিয়ে ফরিদপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদ। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়কালে কার্যকরভাবে গ্রাম আদালত পরিচালনার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেয়েছে ইউনিয়ন পরিষদটি।

ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়। এ অর্জনে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা প্রধান ভূমিকা পালন করেছে।

চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, এ অর্জন শুধু আমার নয়, সাতৈর ইউনিয়নের প্রতিটি মানুষের। গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ যাতে দ্রুত ও সাশ্রয়ী উপায়ে বিচার পায় এটাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এদিকে সাতৈর ইউনিয়ন পরিষদের এ কৃতিত্বে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও গর্বের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, এ স্বীকৃতি গ্রামীণ বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করবে এবং জনগণ দ্রুত বিচার সেবা পেতে উৎসাহিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button