sliderস্থানিয়

কাজিপুরে ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: কাজিপুরে ইয়াবাসহ আটক মো. ফরিদুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাতে কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। দণ্ডপ্রাপ্ত ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টা ১৫ মিনিটে কাজিপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ফরিদুলকে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি পূর্ণ ইয়াবা বড়ি ও কিছু ভাঙা ইয়াবাসহ মোট ০.৫০ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কাজিপুরে হাজির করা হলে বিজ্ঞ বিচারক সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করেন।

কাজিপুর থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button