শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জে বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ৭দিন পর গ্রাহককে নোটিশ করার অভিযোগ উঠেছে। এঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকোরী গ্রামে জমির আলীর বাড়িতে।
এঘটনাটিকে নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী নোটিশ জারীসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ না করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নিয়ে প্রশ্ন উঠেছে।
ভুক্তভোগী মোবারকপুর ইউনিয়নের নামোটিকোরী গ্রামের আনেস আলীর ছেলে জমির আলী জানান,আমার বাড়ির ওপর দিয়ে জোর করে অন্য গ্রাহকের জন্য বিদ্যুৎ সংযোগের প্রতিবাদ করায় গত ৭ অক্টোবর বাড়িতে কোন পুরুষ লোক না থাকার সুযোগে বিদ্যুৎ অফিসের ৬/৭ জন কর্মী এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলে যান।
তিনি আরো জানান আমার বাড়ির কোন বিদ্যুৎ বিল বকেয়া নাই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আগে অফিস থেকে কোন নোটিশও করেননি।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) কোনো নোটিশ ছাড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারে জানতে চাঁপাইনবাবগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম নুপেন্দ্র নাথ বিশ্বাস বলেন বিষয়টি আমার জানা নেই। তিনি বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যম কর্মীদের বিষয়টি জানাবেন বলে জানান।
এদিকে ১৪ অক্টোবর শিবগঞ্জ জোনাল অফিসের ডিপুটি জেলারেল ম্যানেজার (ডিজিএম) নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন গত ১৩ অক্টোবর জমির আলীকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের একটি নোটিশ দেয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ৭দিন পরে নেটিশ জারী করা নিয়ম বর্হিভূত কি না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে কোন মম্তব্য করতে পারবো না।