sliderস্থানিয়

নাটুয়াবাড়িতে ভেজাল সন্দেশ কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

কাউছার মিয়া,দৌলতপুর প্রতিনিধি :মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নাটুয়াবাড়ি এলাকায় আলম খানের বসতবাড়িতে অবৈধভাবে গড়ে তোলা সন্দেশ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নাটুয়াবাড়ির আলম খানের বসতবাড়িতে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সন্দেশ তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেশ তৈরির বিপুল পরিমাণ উপকরণ -চিনি, ডালডা, নিম্নমানের রঙ ও ফ্লেভার জব্দ করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলম খানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button