sliderস্থানিয়

সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‍্যালি

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) দিনব্যাপী পরিবেশ পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আল আমিন হোসেন, অন্যান্য মেডিকেল অফিসার, নার্স ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার গিয়াসউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচিতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button