sliderস্থানিয়

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে হরিরামপুরে কৃষকদের উদ্যোগে কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে দূর্গাপুরে কৃষকদের উদ্যোগে কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

৯ অক্টোবর বেলা ৪ টায় উপজেলার চালা ইউনিয়নের দূর্গাপুর গ্রামে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ বিল্টু খন্দকার এর সার্বিক তত্বাবধানে খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সাইদুর রহমান।

উক্ত খেলার উদ্বোধন করেন -হরিরামপুর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম,তৌফিক আজম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মো.শাকিল মোল্লা,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আলমাস মিয়া,উপজেলা যুবদলের সদস্য শিমুল কাজী,উপজেলা কৃষকদল নেতা আব্দুর রাজ্জাক,বয়ড়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মিরাজ হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট্য সমাজ সেবক রফিক দরবেশ প্রমূখ ।

বক্তরা বলেন,বর্তমান যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতির কোন বিকল্প নেই এবং তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। গড়ার লক্ষে হরিরামপুরে কৃষকদের কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button