sliderস্থানিয়

ফরিদপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিক ইউনিয়নের

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি শেখ ফয়েজ আহমেদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ইউনিয়ন কার্যালয়ে সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম সাহান, অর্থ সম্পাদক খন্দকার কামাল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনির হোসেন পিন্টু, দপ্তর সম্পাদক মো: অহিদুজ্জামান মোল্যা, সদস্য মুহম্মদ মাসুদুর রহমান লিমন প্রমূখ সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, একটি স্থানীয় পত্রিকার মালিকানা হস্তান্তর সংক্রান্ত বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় শেখ ফয়েজ আহমেদকে সামাজিক ভাবে হয়রানি করার উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছে।

বক্তারা আরও বলেন, একটি সংঘবদ্ধ মাফিয়া মহলের ইন্ধন ও ষড়যন্ত্রে মামলাটি করা হয়েছে। সভায় বাদীর বিরুদ্ধে একাধিক চেক প্রতারণা মামলায় আদালতের সাজা থাকার বিষয়টিও উল্লেখ করা হয়।

বক্তারা এসময় বলেন, সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্ত করতে হবে। কোনো প্রভাবশালী মহল যাতে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

পরে সভা থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি বন্ধ এবং আইনানুগভাবে বিষয়টির সুরাহা করারও দাবি জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button