sliderস্থানিয়

রৌমারীতে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ১৪

এ আর লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে রৌমারী থানাধীন কলেজপাড়া গ্রামের নূর মোহাম্মদের বসতবাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবিরের নেতৃত্বে কুইক রেসপন্স টিম (QRT), রাত্রিকালীন জরুরি ডিউটি পার্টি ও রাত্রিকালীন অভিযান পার্টি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রৌমারীর চৎলাকান্দা এলাকার মোঃ ভোলা মিয়া (৬০), বোয়ালমারী এলাকার মোঃ একরামুল হক (৪৫), উত্তর ইজলামারী এলাকার মোঃ নুরুল আমিন (৫৬), মির্জাপাড়া এলাকার মোঃ ছহিবর রহমান (৪০), রাজারহাট তালুক কানুয়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৪০), চর নতুন বন্দর এলাকার এনামুল হক (৪৫), বেহুলার চর এলাকার মোঃ কামাল হোসেন (৩৮), জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার মোঃ আঃ মান্নান (৩৮), চান্দারচর এলাকার আঃ গফুর (৪২), ইজলামারী এলাকার আইয়ুব আলী (৫০), খাটিয়ামারী এলাকার আনুজ্জামান (৫০), নটানপাড়া এলাকার মোঃ শালু মিয়া (৫২), চর নতুন বন্দর এলাকার মোঃ রাশেদুল হক (৩৭) ও চান্দারচর এলাকার মোঃ অফিল উদ্দিন (৪৪)।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, গ্রেপ্তার ১৪ জনের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত নগদ ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জুয়া ও জুয়ার আসরকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button