sliderস্থানিয়

বাঘাইছড়িতে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি, জরিমানা

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

অভিযানকালে উপজেলার দুটি ফলের দোকানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য পাওয়া যায়। এসব পণ্যের মধ্যে কেক, চিপস, মিষ্টিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ছিল।

পরে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট দুই দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি না করা, পণ্যের মান ও মেয়াদ যথাযথভাবে যাচাই করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এ সময় ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের নিরাপদ ও মেয়াদোত্তীর্ণমুক্ত পণ্য সরবরাহের আহ্বান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button