sliderস্থানিয়

যশোরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যুগাবতার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

যশোর প্রতিনিধি: যশোরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় যশোর টাউন হল ময়দান থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এবং ইতিপূর্বে টাউন হল মুক্তমঞ্চে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং পুলিশ সুপার রফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, একশ্রেণির স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সমাজে অশান্তি ও বিভেদ সৃষ্টি করতে চায়। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করে এটি ব্যক্তিগত বিশ্বাস ও চেতনার বিষয়—এই সচেতনতা সমাজে গড়ে তুলতে হবে। তাহলেই অসাম্প্রদায়িক ও সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button