sliderস্থানিয়

সাটুরিয়ায় খাদ্য মন্ত্রীকে গণ সংবর্ধনা ও মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ফ্রি মেডিকেল ক্যাম্প

রাসেল আহমেদ সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় ধানকোড়া গিরীশ ইন্সটিটিউশন হাইস্কুলের ভেতরের মাঠে সকাল ১১ ঘটিকায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং রোগী দের সাথে কথা বলেন, মেডিকেল ক্যাম্পে আসা রোগীরা ঠিক মতো সেবা পাচ্ছে কি-না, ঔষধ পাচ্ছে কি-না । মেডিকেল ক্যাম্প পরিদর্শনে পরে ধানকোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এবং এলাকা বাসির উদ্যোগে খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খান রিতাকে গণ সংবর্ধনা দেওয়া হয় । সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খান রিতা এবং গণ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি ও ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েল ।

সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খান রিতা এমপি মানিকগঞ্জ ৩ এ-র সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।

সাটুরিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার, সাবেক সিনিয়র সহসভাপতি এডভোকেট আউয়াল খান, সাবেক সহসভাপতি ভিপি রুকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জিকু, বালিয়াটি ইউনিয়ন বিএপির সভাপতি মিজানুর রহমান, দীঘুলিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ মুল দলের আরো কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছাত্রদের সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সাকিব সহ শ্রমিক দল, সেচ্ছাসেব দলের উপজেলা এবং ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button