sliderস্থানিয়

নিয়ামতপুরে ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ): নওগাঁর নিয়ামতপুরে ঈদে মিল্লাদুননবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরি উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ-এর জন্ম ও জীবনাদর্শ এবং তাঁর সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button