
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : “রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”,এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ আগষ্ট রবিবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে, জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন দেশের অবহেলিত ও পরিত্যক্ত জ্লাসায় সংস্কার করে দেশের তরুনদের মাঝে বরাদ্দ দেওয়ার, মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আরো বলেন, নদী, বিল, হাওর-বাওর, পুকুরে সমৃদ্ধ বাংলাদেশের জলাশয় গুলোকে, কাজে লাগিয়ে, মাছ চাষের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। তাছাড়া মৎস্য খাত দেশের মানুষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও প্রান্তিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য সংরক্ষণ, প্রযুক্তির ব্যবহার ও জীববৈচিত্র্য রক্ষায় যারা অবদান রাখছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন দেশের অনেক পুকুর ও জলাশয় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব জলাশয় সংস্কার করে, তরুণদের মাঝে বরাদ্দ দেওয়ার মাধ্যমে, কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। জলাশয় গুলোকে কাজে লাগিয়ে, তাদের কিভাবে উৎপাদন মুখী কর্মকান্ডে যুক্ত করা যায়, ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশ, বিশ্বের ৫২টি দেশে প্রায় ৬ হাজার কোটি টাকা মূল্যের মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের সকল মৎস্য চাষী উৎপাদক, রপ্তানি কারক প্রতিষ্ঠানের ১৩ টি ক্যাটাগরিতে ১৪ জনকে স্বর্ণপদক ও ক্রেস্ট প্রদান করেন, প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শুরুর পূর্বে, কটিয়াদীর চাড়িপাড়াতে, ঢাকা বিভাগের সর্ববৃহৎ কার্প হ্যাচারি কমপ্লেক্সে প্রধানমন্ত্রী পোনা মাছঅবমুক্ত ও মাছধরা পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি আচমিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আচমিতা জর্জ ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী আমিনুর রশিদের সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, পাট ও বস্ত্রপ্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম, কিশোরগঞ্জ-২ সংসদীয় আসনের, সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন।




