sliderস্থানিয়

হরিরামপুরের চরাঞ্চলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নাসির উদ্দিন,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: হরিরামপুর উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাজ্জাক খান (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসাইন ।

গ্রেফতারকৃত মোঃ রাজ্জাক খান হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের জালালদি গ্রামের মোঃ তারা খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ আগষ্ট বুধবার রাতে উপজেলার চরাঞ্চলে আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা খেয়াঘাটের পাশে থেকে মোঃ রাজ্জাক খানকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসাইন জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের করা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button