slider

কাপাসিয়ায় ভাইয়ের হামলায় ভাই আহত

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাটপাড়া গ্রামে তুচ্ছ ঘটনায় চাচাত ভাই হারুন আকন্দের হামলায় অপর চাচাত ভাই কৃষক মোশাররফ হোসেন(৬২) মারাত্মক ভাবে আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে ।

এ ব্যাপারে মোশাররফ হোসেনের ছেলে বাদী হয়ে কাপাসিয়া থানার অভিযোগ দায়ের করেন।

কাপাসিয়া থানার এসআই মো. আব্দুল.মমিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ ও বাদী জানান গত ২৭ সেপ্টেম্বর সকালে একই গ্রামের চাচাত ভাই হারুন আকন্দ ও মোশাররফ হোসেনের কথা-কাটাকাটি হয়। এ সময় হারুন আকন্দ ও তার স্ত্রী রহিমা লোহার রড,দা দিয়ে কুপিয়ে বৃদ্ধা কৃষক মোশাররফ হোসেনকে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে। এলাকাবাসীর সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

রাব্বি হাসান অভিযোগ করে বলেন হারুন আকন্দ খুবই খারাপ প্রকৃতির লোক এবং এলাকার অনেকের সাথে তার ঝগড়া বিবাদ রয়েছে। প্রায় সময় মানুষকে খুন সহ বিভিন্ন রকমের হুমকি দিয়ে থাকেন। তার আরেক ভাই ফারুক আকন্দ হত্যা মামলার আসামি।

এ ব্যাপারে হারুন আকন্দ সাথে যোগাযোগ করলে তার স্ত্রী রহিমা মোবাইল ফোনে রিসিভ করে বলেন আমরা গাজীপুর হাসপাতালে আছি। পরে কথা বলবো।

কাপাসিয়া থানার এসআই মো. আবদুল মমিন বলেন আমি ঘটনার স্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button