আবু ধাবিতে পাকিস্তানের দাপটে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

আবু ধাবিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের দাপটের কাছে কোণঠাসা হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৪৫২ রানের জবাবে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ করেছে ৪ উইকেটে ১০৬ রান। তারা এখনো পিছিয়ে আছে ৩৪৬ রান।
ব্র্যাভো, স্যামুয়েলস, ব্র্যাথওয়েটের মতো ব্যাটসম্যানেরা বিদায় নিয়েছেন। পাকিস্তানের হয়ে রাহাত আলী দুটি, ইয়াসির শাহ ১টি উইকেট নিয়েছেন।
এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪৫২ রান করে অল আউট হয়েছিল।
এ দিন অধিনায়ক মিসবাহ উল হক সেঞ্চুরি থেকে বঞ্চিত হন।আগের দিন ৯০ রান ক্রিজে ছিলেন। আশা করেছিলেন সেঞ্চুরি করবেন। কিন্তু হলো না। শতকের মাত্র ৪ রান দূরে থাকতে বিদায় নেন।
আবু ধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান আজ শুরু করেছিল ৪ উইকেটে ৩০৪ রান নিয়ে। ইয়াসির আরাফাত আজই রানের খাতা খোলেন। তিনি অবশ্য খারাপ করেননি। তিনি ২৩ রান করেন।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১২৭ রান করেছেন ইউনিস খান।
তিন টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তান জিতে ১-০-এ এগিয়ে রয়েছে।
এর আগে টি২০ এবং ওডিআই সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজকে।




