sliderস্থানিয়

শিবগঞ্জ সীমান্তে ইসকাপ সিরাপসহ আটক ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত বিজিবির সদস্যরা পৃথক দুটি অভিযানে ১৫০ বোতল নেশা জাতীয় ইসকাপ সিরাপ সহ একজনকে আটক করেছে । আটককৃত ব্যক্তি হলো শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিযা ইউনয়নের কামালপুর গ্রামের আজিজুল হকের ছেলে রাজিব আলি (২৯) ।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো: তাজুল ইসলামের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ৮আগষ্ট রাতে ১৮৪/৪এস পিলার হতে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ বিওপির বিজিবি সদস্যরা সোনামসজিদ কয়লাবাড়ি ট্রাকটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৬৮ বোতল ভারতীয় নেশা জাতীয় ইসকাপ সিরাজসহ রাজিবকে আটক করে।
অন্যদিকে একই রাতে আজমতপুর বিওপির বিজিবির সদস্যরা ১৮১/৩এস পিলার হতে আনুমানিক ৮০০গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে ৮২ বোতল ভারতীয় নেশা জাতীয় ইসকাপ সিরাপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।দুটি ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button