
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নম্বর আকচা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঠাকুরগাঁও (পালপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিজ বসতবাড়ি থেকে কুঞ্জমোহন পাল (পিতা: শিপেন চন্দ্র পাল, মাতা: অশোকা রানী পাল)-কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




