sliderস্থানিয়

দৌলতপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

কাউছার মিয়া,দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

শনিবার (১৮ জুলাই) বিকাল ৩.০০ ঘটিকায় সময় দৌলতপুর উপজেলা বিএনপির কার্য়ালয়ের সামনে স্থানীয় ৩০০ জনের মাঝে আম, মেহগনী, নিম গাছ সহ বিভিন্ন চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে তিনি দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে কয়েক একটি গাছের চারা রোপণ করেন ।

এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গিকার মাননীয় গ্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন ‘আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে মানিকগঞ্জ-১ আসনে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য সুরক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ রোপন করে পরিবেশ ভালো রাখুন।

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. লোকমান হোসেন,জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা কৃষক দলের সভাপতি প্রভাষক আবু সাঈদ মুসা, সহ-সভাপতি আরফান আলী,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম,সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button