sliderস্থানিয়

প্রাথমিকের বৃত্তিতে নলছিটিতে শ্রেষ্ঠ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি : ২০২৫ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য লাভ করে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের খেতার অর্জন করেছে নলছিটি উপজেলার ‘বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়।’ পাশাপাশি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারাহ পারভীন রিংকু ।

প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৩৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্য থেকে মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে ১৪ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ১১ জনসহ মোট ২৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।

রবিবার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২৫ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলে তারা ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করতে পেরেছে।

প্রধান শিক্ষক সারাহ পারভীন রিংকু জানান, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করেছে এজন্য আমরা সবাই আনন্দিত। কারণ তাদের আনন্দই আমাদের আনন্দ। আমরা শিক্ষার্থীদের সবসময় নিজেদের সেরাটা দিয়ে পাঠদান করে থাকি। এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার জানান, “বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তিতে উপজেলার শ্রেষ্ঠ হয়েছে। আমি সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের অভিনন্দন জানাই। এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং তারা মেধায় অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশা রইলো। এর আগে নলছিটির এই বিদ্যালয়টি ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছিল। তাদের ফলাফলে সেই ধারাই প্রকাশ পেয়েছে।”

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ খ্রিষ্টাব্দের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগহন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button