sliderস্থানিয়

ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজের ইমামতি করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির মাওলানা ড. কেরামত আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, সেক্রেটারি বাবুল ইসলাম, শিবগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমির এমএ আজিজ মাহমুদ, পৌর সেক্রেটারী আবদুর রউফ, রাজশাহী মহানগরী শিবিরের সভাপতি শামীম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শিবিরের সভাপতি মামুন আল, সেক্রেটারী শহিদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল বশরী হোসেন, ফাইয়াজ রহমান তনয়, সাইমুন সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা।

জানাজা পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদীর সাহসিকতা ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান সর্বদাই অনুকরণীয় হয়ে থাকবে। তার চিন্তা-চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত। বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button