
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের শিবগঞ্জে উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার ওয়াটার সাপ্লাই মোড়ে ফিতা কেটে এই উপকেন্দ্রের উদ্বোধন করেন সংসদ সদস্য ড. কেরামত আলী।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার জেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক আবদুল হাকিম, আদিনা ফজলুর হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী অধ্যাপক ডা. মামুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম রশিদ ও শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলীসহ অন্যরা। বক্তারা বলেন, যারা অসহায়-দুস্থ মানুষ চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছে, তাদেরকে ১০০ টাকার বিনিময়ে চিকিৎসা দেয়া হবে।




