sliderস্থানিয়

তাহিরপুরে ভারতীয় ফুচকা আটক

আমির হোসেন সুনামগঞ্জ প্রতিনিধি: চোরাকারবারি শাকিল আল আমিনসহ পাঁচজনের নামে মামলা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভারত থেকে অ-বৈধ পথে চো-রাচালানের মাধ্যমে নিয়ে আসা ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জ-ব্দ করা হয়েছে।

‎গতকাল ৮ জুলাই ভোর সাড়ে ৪ টার দিকে এসআই সাব্বির আহসান, কং/মনির হোসেন, কং/এমরান হোসেন, কং/কাউছার আহমদসহ জেলা গোয়েন্দা শাখার একটি টিম তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমবাড়ী গ্রামের গোলহাটির শাহাদাত মিয়ার বসতঘরের দক্ষিণের কক্ষে অভিযান ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করে। জব্দকৃত ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকার আনুমানিক মূল্য ১২ লক্ষ ৯৭ হাজার ৮ শত টাকা।

‎সুনামগঞ্জ জেলা ডিবি ওসি মোহাম্মদ হযরত আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমবাড়ী গ্রামের অভিযান চালিয়ে প-লাতক আসামি শাকিল (৪৫), মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০), শফিকুল ইসলাম (৪০), আল আমিন (৪০) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের দখল হতে চো-রাচালানের মাধ্যমে ভারত হতে আনয়নকৃত সর্বমোট ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় প-লাতক আ-সামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবং

‎সুনামগঞ্জ জেলা পুলিশ চো-রাচালান ও সকল প্রকার অ-বৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button