
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ নলছিটি চায়না মাঠে অনুষ্ঠিত হয়েছে। ১লা জুলাই (বুধবার) বিকেল ৪ টায় ঝালকাঠি সদর উপজেলা একাদশ ও নলছিটি পৌরসভা একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন খেলাধূলাকে উৎসাহিত করার মাধ্যমে তরুণ সমাজকে বিভিন্ন অপরাধ প্রবনতা থেকে দূরে রাখতে কাজ করে যাবে। খেলাধূলা শারিরীক ও মানসিক বিকাশ ঘটায়। মানুষের মনকে পরিছন্ন রাখে।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নলছিটি পৌর প্রশাসক রিজভী আহমেদ সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।
এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, সহ-সভাপতি মো.সহিদুল ইসলাম সহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা প্রমুখ।
খেলায় নলছিটি পৌরসভা একাদশকে ৭-০ গোলে পরাজিত করে ঝালকাঠি সদর উপজেলা একাদশ।



