আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মস্কোর বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের হুঁশিয়ারি

সিরিয়ায় অব্যহত হামলার সূত্র ধরে মস্কোর বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখনই কিছু ভাবছে না বলে জানা গেছে।
এদিকে আলেপ্পোর একজন অধিবাসী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শহরটিতে রুশ বিমানবাহিনীর সমর্থনে সিরিয়ার সরকারি সেনারা ব্যাপক গোলাবর্ষণ করেছে। এতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, রুশ সেনাবাহিনী সিরিয়ায় যা করছে তা পুরোপুরিই মানবতাবিরোধী অপরাধ। আমরা এটা বিবেচনা করছি। একইসাথে সিরিয়া সরকার ও তার মিত্র রাশিয়ার ওপর অবরোধ আরোপের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে সিরিয়ায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়েছিলো। তবে তা বেশিদিন টেকেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button