রাজনীতিশিরোনাম

‘খালেদা ২ বছর ধরে কারাগারে বিএনপি কিছুই করতে পারছে না’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একজন নিরপরাধ নেত্রী খালেদা জিয়া ২ বছর ধরে কারাগারে আছেন। এই সরকার ১১ বছর ক্ষমতায় আছে। কিন্তু আপনারা কিছুই করতে পারছেন না।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, আমরা একটা বিজয় অর্জন করেছিলাম। কিন্তু এই বিজয় কী অর্থ বহন করে, এটা বোঝা দরকার। সব লড়াইয়ের একটাই উদ্দেশ্য থাকে ভালো থাকা, সুন্দরভাবে বেঁচে থাকা। বিজয়ের ৪৮ বছর পরে আমরা কী পেয়েছি। কিছুই পাইনি। একটা সরকার ১১ বছর ক্ষমতায় আছে, কিন্তু কেউ তার প্রশংসা করে না। দেশে গুম, খুন, হত্যা, নারী নির্যাতন প্রতিনিয়ত ঘটছে, কোনো কিছুরই নিরাপত্তা নেই। এই দুর্নীতিবাজ সরকারের হাত থেকে রেহাই পেতে রাজপথে নামতে হবে। এছাড়া মুক্তি হবে না।
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button