sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারী সোনিয়া আফরোজ খান

প্রেস বিজ্ঞপ্তি: জাতিসংঘের আওতাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারী বাংলাদেশি বংশোদ্ভূত সোনিয়া আফরোজ খান আগামী ৪ জুলাই ২০২৬ শনিবার ভোর ৪ টায় ডেনমার্কের কোপেনহেগেন থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসেডর প্রফেসর ড. মিজানুর রহমান, অ্যাম্বাসেডর প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, আইন সহায়তা সেলের প্রধান আইনজ্ঞ মোঃ আব্দুল মোমেন চৌধুরী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ স ম রাগীব আহসান মুন্না, সদস্য সৈয়দ মুহাম্মদ আইয়ুব আলী, সদস্য তারিকুল ইসলাম ফয়সাল প্রমুখ।

সোনিয়া আফরোজ খান প্রায় ২৮ দিন বাংলাদেশে অবস্থান করবেন। অবস্থানকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ মীর মুগ্ধসহ সারাদেশের শহীদ—আহত পরিবারবর্গের সাথে সাক্ষাৎ করবেন এবং আন্দোলনে যাঁরা পঙ্গুত্ব বরণ করছেন তাঁদের সকলের সাথে দেখা করবেন। এছাড়াও তিনি ৭ দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও যাবেন। সর্বোপরি দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির রিপোর্ট সংগ্রহ করে তিনি জাতিসংঘে পেশ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button