sliderস্থানিয়

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর উদ্যোগে সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী “নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পিডিবিএফ রাঙ্গামাটি অঞ্চলের উপ-পরিচালক মো. আমিনুল হক।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ফেরদৌস মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকল্প পরিচালক আব্দুর রহিম এবং মাঠ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, দক্ষ নেতৃত্ব গঠন এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও তারা মত প্রকাশ করেন।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজক সূত্রে জানা গেছে, কর্মশালাটি টানা তিন দিনব্যাপী চলবে।

বক্তারা আরও বলেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) দীর্ঘদিন ধরে দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটি সমিতি গঠন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগে সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

সংস্থাটির মূল লক্ষ্য হলো দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, টেকসই দারিদ্র্য বিমোচন নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, নারী উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও পিডিবিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button