পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলছেন,“আমরা পরিবর্তন চেয়েছিলাম৷ কিন্তু আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম সেটা আর এখন পর্যন্ত হয়নি। আমরা সিস্টেমের পরিবর্তন হওয়ার আশা করছিলাম। কিন্তু এখন পর্যন্ত তো কোন লক্ষণ দেখলাম না। আমরা চেয়েছিলাম এমন একটা সরকার আসবে যে কোন দলের থাকবে না। আমরা সবাই বঞ্চিত ছিলাম। এখন ভোটাভোটির মাধ্যমে যারা ক্ষমতায় আসছে তারা আমাদের সে আশা পূরণ করতে পারেনি। এ সরকারের কাছে আমাদের যে আশা ছিল সেটা পূরণ হওয়ার সম্ভাবনা কম। আমরা ক্ষমতায় আসার আগের কথার সাথে এখনকার কাজের মিল পাচ্ছি না। আমরা পরিস্থিতির পরিবর্তন চাই। আমরা নতুন কিছু চাই।”
শনিবার (২০ জুন) ফেনী শহরের মিজান রোডস্থ এবি পার্টির জেলা কার্যালয়ে ফেনী পৌর শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এবি পার্টি ফেনী পৌর শাখার আহবায়ক আবুল কালাম আজাদ সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব রেজওয়ান খায়েরেের সঞ্চানলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম বাদল,জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকি, জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক ও ওমান প্রবাসী নেতা নুর নবী নয়ন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানা,জেলা সদস্য জাহানারা আক্তার মনি, আহমেদ আলী নয়ন।




