sliderস্থানিয়

শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে বিজিবির পৃথক দুটি অভিযানে প্রায় ৭০ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশী জাতীয় সিরাপ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুইজন চোরাকরাবারীকে আটক করেছে।

মহানন্দা ৫৯ ব্যাটালিয়নের বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির বিজিবির একটি টহল দল ১৬ জুন মঙ্গলবার রাত ১০টার দিকে সীমান্ত পিলার ১৮৫/১৫ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভিতরে শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক (নং২০৯৯৯০) তল্লাশী করে ২০৮৫ বোতল ভারতীয় নেশী জাতীয় এসকেএফ সিরাপ উদ্ধার করে। এসময় ট্রাক ও একটি মোবাইল জব্দ করা হয় এবং কুমিল্লা জেলার লাকসাম থানার মোজাফলগঞ্জ ইউনিযনের পাশাপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রিয়াদ (২০)কে আটক করে। জব্দকৃত সিরাপের আনুমানিক মূল্য ৬৮ লাখ ৩৪ হাজার ৫০০টাকা।

একই দিনে ও একই সূত্রে রাত সাড়ে ৯টার দিকে ৫৯ ব্যাটালিয়নের চৌকা বিওপির বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩ এস হতে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের ভিতরে বিনোদপুর ইউনিয়নের খাসের হাট বাজারে অভিযান চালিয়ে ৫৮৫ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবা সহ বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মামলত আলির ছেলে নাঈম হোসেন(১৮)কে হাতে নাতে আটক করেছে। যার আনুমানিক মূল্য দুই লাখ ৫০০ টাকা। উল্লেখ্য যে দুটি অভিযানে নেশা জাতীয় সিরাপ,ইয়াবা ট্যাবলেট,ট্রাক ও মোবাইলের আনুমানিক মূল্য ৭০ লাখ ৩৫ হাজার টাকা।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে এবং আটককৃত দুইজনকে চোরাচালানের মামলায় গ্রেফতার দেখিযে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনা দুটি নিশ্চিত করেন মহানন্দা ৫৯ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মাদ তাজুল ইসলাম চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button