
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ শহিদুল্লাহ (৪৫)আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামের মৃত নিজাম উদ্দিন মিয়ার ছেলে। ১০ জুন কটিয়াদী মডেল থানা পুলিশ রাত প্রায় আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামের বাড়ি থেকে মোঃ শহিদুল্লাহ কে গ্রেফতার করা হয়েছে। উক্ত মোহাম্মদ শহীদুল্লাহ আচsমিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং ৬ নং ওয়ার্ডের সদস্য।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, মোঃ শহিদুল্লাহ কে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।




