sliderস্থানিয়

কটিয়াদীতে বাস চাপায় প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস চাপায় ১ম শ্রেনীর শিক্ষার্থী মরিয়ম আক্তারের (৬)মৃত্যু হয়েছে।দুর্ঘটনায় মরিয়মকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার সময় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। এদিন সকালে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

মরিয়ম উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম, তেভাগা গ্রামের হানিফ মিয়ার মেয়ে। এবং সে মধ্যপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে রাস্তা পারাপারের সময়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী “অনন্যা সুপার” পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। যার ফলে মরিয়ম ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কা জনক বিধায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার জন্য রেফার করলে, ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button