Uncategorized

ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক-শাহরিয়ার কবির

ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কৌশলগত সহযোগিতার বলে মন্তব্য করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফর এবং বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রেক্ষিতে বাংলা ডয়চে ভেলের সঙ্গে তিনি এই মন্তব্য করেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে চীনের বিরোধিতা প্রসঙ্গে ঘাদানিকের এই নির্বাহী সভাপতি বলেন, ১৯৭১ সালের চীন আর এই চীন এক নয়। তাদের অবস্থানের পরিবর্তন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য দু:খ প্রকাশ করেছে। এখন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
২০১৪ সালে অনুষ্ঠিত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, ২০১৪ সালে বাংলাদেশের নির্বাচনের পক্ষে ভারত ও রাশিয়ার সঙ্গে চীনও অবস্থান নিয়েছিল।
তিনি বলেন, এখন চীন শুধু পাকিস্তানের বন্ধু নয় বাংলাদেশ ও ভারতেরও বন্ধু। বাংলাদেশ এখন তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে যে ভারসাম্যমূলক সম্পর্কের দিকে যাচ্ছে, তা পররাষ্ট্রনীতির ইতিবাচক দিক। ডয়চে ভেলে।
উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুইদিনের সফরে শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছেছেন। তার এই সফরে বাংলাদেশের সঙ্গে মোট ২৭টি বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর করেন।
১৯৮৬ সালের পর দীর্ঘ ৩০ বছর বিরতি দিয়ে বাংলাদেশ সফরে এলেন কোন চীনা প্রেসিডেন্ট। ৮৬ সালে মার্চ মাসে সেবার বাংলাদেশ সফরে এসেছিলেন চীনের প্রেসিডেন্ট লি জিয়াননিয়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button