
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ মাদক জব্দ করেছে ৫৯ বিজিবি।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সোনামসজিদ বিওপির নায়েক রায়হানুল হকের নেতৃত্বে সোনাপুর এলাকার একটি আমবাগানে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ১৮৫ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় স্কাপ মাদক জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।পরে জব্দকৃত মাদকগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



