sliderশিক্ষাশিরোনাম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা ওবায়দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি একটি গণমাধ্যমে “ছাত্রলীগের সাবেক নেতা এখন ছাত্রদলে,ওয়ার্ডে গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা-সমালোচনা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আওতাধীন ১১ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মো. ওবায়দুল্লাহ।

প্রকাশিত সংবাদে তাকে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয় এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ওবায়দুল্লাহ বলেন, “আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। বিভিন্ন সময়ে সামাজিক ও এলাকাভিত্তিক নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, যার কারণে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে আমার ছবি থাকতে পারে। সেটিকে রাজনৈতিক সম্পৃক্ততা হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ অপপ্রচার।”

তিনি আরও বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন কর্মী। বিএনপির দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলাম এবং আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে নিজের একটি চোখও হারিয়েছি। এখন একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।”

ব্যবসা প্রতিষ্ঠান দখল সংক্রান্ত আলোচিত বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করে ওবায়দুল্লাহ বলেন, “এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা সত্য নয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button