sliderস্থানিয়

নলছিটিতে পানিতে ডুবে শিশুর অপমৃত্যু

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে পানিতে ডুবে সাফওয়ান নামের ১৮ মাস বয়সী এক শিশুর অপমৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ১ :৪৫ টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের হাতেম আলী হাওলাদার বাড়ির পশ্চিম পাশের ডোবার পানিতে ডুবে এ অপমৃত্যুর ঘটনা ঘটে। নিহত সাফওয়ান ওই বাড়ির সবুজ হাওলাদারের শিশুপুত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) দুপুর পৌনে ২টার দিকে সবুজ হাওলাদারের স্ত্রী মনি বেগম তার দুই সন্তানকে ঘরে রেখে রান্না করছিলেন। মায়ের অজান্তে হঠাৎ তার ছোট ছেলে ১৮ মাস বয়সী সাফওয়ান হাটতে হাটতে বাড়ির পশ্চিম পাশের ডোবার নিকট গেলে হঠাৎ ডোবায় পড়ে যায়। পাশের ঘরের নারগিস বেগম তার গরু দেখার জন্য ডোবার কাছ দিয়ে যাওয়ার সময় সাফওয়ানকে ডোবার পানিতে ভাসতে দেখে ডাক চিৎকার করেন। তার ডাক চিৎকারে সাফওয়ানের বাবা-মা সহ বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো: আশ্রাফ আলী জানান, খবর পেয়ে এসআই মোঃ আকতারুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button