sliderস্থানিয়

দৌলতপুরে পালিত হয়েছে ভূমিসেবা মেলা

কাউছার মিয়া,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”
প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার পালিত হয়েছে ভূমিসেবা মেলা–২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা চত্ত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। রঙিন ব্যানার ও স্লোগানে মুখরিত এ র‌্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ জনগণ।

সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় চত্ত্বরে আয়োজিত এই ভূমিসেবা মেলায় সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন। এছাড়াও ইউনিয়ন ভূমি সহকারী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধ পরিকর।

এসময় সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম বলেন-‘ভূমিসেবা এখন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক সহজ ও জনবান্ধব হয়েছে। মেলার মূল লক্ষ্য হলো নাগরিকদের এ নতুন সেবার সঙ্গে পরিচিত করা এবং সরাসরি সেবা প্রদান করা।’ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button