
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
১৪ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ সংলগ্ন শহরের খালপাড় ব্রীজ থেকে শুরু করে শহরের উত্তর সেওতা উদয় সেনা ক্লাব পর্যন্ত এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেয় ছাত্রদল যুবদল ও সেচ্ছাসেবক দলের কয়েক শতাধিক নেতাকর্মী।
শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের দুই পাড়ে জমে থাকা ময়লা আবর্জনা দলীয় নেতা কর্মীরা পরিষ্কার করার এমন বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জিন্নাহ খান ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব সহ যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক শতাধিক নেতাকর্মীবৃন্দ।




