sliderস্থানিয়

নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলার ২নং নকলা ইউনিয়নের বাল্লাঘাট স্টিল ব্রিজ ও সংলগ্ন এলাকায় পাঠাকাটা ইউনিয়নের বুরুডুবি কামরুলের বাড়ীর সামনে হতে গোদাডাংগা হয়ে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত স্থানীয়দের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খুরশেদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ারসহ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ইজিপিপি কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে সহায়ক হবে এ প্রকল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button