sliderস্থানিয়

দৌলতপুরে ২০২৫ সিলেবাসের শিক্ষার্থীদের পরীক্ষা নিলো ২৬ সালের সিলেবাসে

মোঃ কাউছার মিয়া,দৌলতপুর সংবাদদাতা : মানিকগঞ্জের দৌলতপুর সদর প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২০২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ২০২৬ শিক্ষাবর্ষের সিলেবাসে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, রবিবার দৌলতপুর উপজেলা সদরের প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ২০১ নং কক্ষে এসএসসি পদার্থ বিজ্ঞান পরীক্ষায় দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীর সহ অন্য বিদ্যালয়ের মোট ৪১ জন শিক্ষার্থী পদার্থবিজ্ঞান পরীক্ষা অংশগ্রহণ করে। পরীক্ষার শুরুতেই ২০২৫ শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাসের শিক্ষার্থীদেরকে ২০২৬ সালের শিক্ষাবর্ষের সিলেবাসের প্রশ্ন পত্র এবং উত্তর পত্র দিয়ে এমসিকিউ ২৫ নাম্বারের পরীক্ষা নেয়া শুরু হয় প্রায় ২৫ মিনিট পরীক্ষা শেষে হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বুঝতে পারেন তারা ভুল উত্তরপত্র এবং প্রশ্নপত্র দিয়েছেন পরীক্ষার্থীদের। পরবর্তীতে ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রশ্নপত্র এবং উত্তর পত্র জমা নিয়ে ২০২৫ শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাসের প্রশ্নপত্র উত্তরপত্র দিয়ে ১০ থেকে ১৫ মিনিট পরীক্ষা নিয়ে শেষ করা হয় এবং ছাত্র-ছাত্রীদেরকে এ ঘটনা বাইরে প্রকাশ না করার জন্য বলা হয়।

ওই পরীক্ষার হলে দায়িত্বে থাকা শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যে শিক্ষকেরা প্রশ্নপত্র বাছাই করে আমাদেরকে দিয়েছেন তারাই এর জন্য দায়ী।

ওই বিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্র সচিব মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি তার সাথে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানান।

এ ঘটনার ব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নাহিয়ান নুরেন জানান, ঘটনাটি তাৎক্ষণিক আমাকে জানানো হয়নি যেহেতু আমি শুনেছি এ ব্যাপারে কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button