sliderস্থানিয়

কটিয়াদীতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৩১ হাজার টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৯ এপ্রিল শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে, কটিয়াদী মডেল থানার একদল পুলিশ কটিয়াদী পৌরসভার ভোপাড়া গ্রামে অতর্কিতে এক অভিযান চালিয়ে, বিদ্যুৎ নামের এক ইয়াবা বিক্রেতাকে ৩২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৩১ হাজার টাকা সমেত গ্রেপ্তার করে। উক্ত মাদক ব্যবসায়ী কটিয়াদী পৌর সদর ভোগপাড়া মহল্লার আবদুল হেলিমের ছেলে, মোঃ বিদ্যুৎ (৩৫)।

এ ব্যাপারে কটিয়ারী মডেল থানার অফিসার ইনচার্জ,মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অতর্কিতে এক অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩১ হাজার টাকা সহ বিদ্যুৎ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করি। সে ঘটনায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে । বর্তমানে তার বিরুদ্ধে মাদক আইনে মামলার রজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button