Uncategorized

পড়ন্ত বেলায় ক্যারিয়ারের নতুন উচ্চতায় মাশরাফি

ক্যারিয়ারের পড়ন্ত বেলাই এখন চলছে মাশরাফি বিন মর্তুজার। কিন্তু বল হাতে তার ধার বেড়েছে অবিশ্বাস্যভাবে। ক্যারিয়ারের যে কোনো সময়ের চেয়ে এখনই মাশরাফির বোলিং বেশি ভয়ানক রূপে দেখা দিচ্ছে। এমন ফর্মের পুরুস্কারও পেয়ে গেলেন মাশরাফি। আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে নয় নম্বরে চলে এসেছেন তিনি।
ক্যারিয়ারে এই প্রথমবার সেরা বোলারদের তালিকায় সেরা দশে নাম উঠলো মাশরাফির। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে অসাধারণ বোলিংয়ের তাৎক্ষণিক পুরস্কার পেয়ে গেলেন বাংলাদেশের অধিনায়ক।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে বোলার হিসেবে ১৫ নম্বরে ছিলেন মাশরাফি। দুই সিরিজের ১২টি উইকেট নিয়ে তিনি এখন অবস্থান করছেন নয় নম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে মাশরাফির র্যাটিং পয়েন্ট এখন সব মিলিয়ে ৬২৩।
সেরা দশ ওয়ানডে বোলারদের মধ্যে আছেন সাকিব আল হাসানও। তিনি অবস্থান এখন করছেন ছয় নম্বরে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেরা বিশে আছেন কেবল মুশফিকুর রহিম। তার অবস্থান ১৯ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় যথারীতি এক নম্বরে সাকিব আল হাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button