Uncategorized

মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম রতনের মনোনয়ন ফরম জমা প্রদান

জনি আহমেদ, নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়ামতপুর উপজেলার ০৪ নং সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন নরুল ইসলাম রতন। এ সময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, নিয়ামতপুর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, ছাত্রলীগের সাবেক আহবায়ক, মহাদি হাসান পায়েল।
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক নুরুল ইসলাম রতনকে মেম্বার হিসেবে দেখতে চাই এলাকাবাসী।
মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম রতন জানান, আমাকে যদি জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৪ নং ওয়ার্ডকে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে তাদের পাশে থাকা। তিনি আরোও জানান, আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই। আপনাদের সবার দোয়া ভালোবাসা সমর্থন একান্ত কামনা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button