
মো.দুলাল হোসেন,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ‘বাউফল ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ছিটকে পরে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। দশমিনা থেকে ছেড়ে আসা বাসটি রাত পৌনে ১২টার দিকে উপজেলার আফসের গ্যারেজ এলাকায় পৌছলে উল্টো পাশের খাদে পতিত হয় ওই বাসটি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দশমিনা বাসষ্টান্ড থেকে রাত ১০টায় বাউফল ট্রাভেলসের একটি বাস প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাচ্ছিলো। বাউফল উপজেলা সদর ইউনিয়নের আফরের গ্যারেজ পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পরে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। ১ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার কাজ শুরু করেছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় ও বেঁচে থাকা যাত্রীরা জানিয়েছেন। আশংঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। তবে নিহত ব্যাক্তি বাসের সুপারভাইজার এবং সে বাউফল উপজেলার বামনিকাঠি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা।
মাহাবুব নামের দশমিনা থানার একজন যাত্রী বলেন, বাসটি কেপে উঠছিলো। মাত্র ৫ সেকেন্ডের মধ্যে উল্টে খাদে পরে যায়। তিনি জানান ১জন নিহত হয়েছে এবং বাসের নিচে আরও চাপা পড়ে আছে অন্তত ৪/৫জন হবে।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এখনও ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত ১জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা নিরুপন করা সম্ভব হয়নি। বাসটি টেনে তুলতে পারলে বলা যাবে। বাসের নিচে কেউ চাপার পরে থাকতে পারে।




