শিরোনামশীর্ষ সংবাদ

বাংলাদেশের ইলিশ না পেয়ে ভারতে হতাশা

বাংলাদেশের বাজারে এ বছর ইলিশ মাছ ভরপুর ছিল। ভারতে ইলিশ মাছ ধরা পড়লেও, সেখানকার বাঙ্গালীদের কাছে বাংলাদেশের ইলিশ বেশি প্রিয়।
বিশেষ করে কলকাতার মানুষ ইলিশকে কতটা ভালোবাসে তার প্রমাণ হচ্ছে, ইলিশ নিয়ে সেখানে গানও তৈরি হয়েছে।
কিন্তু গত কয়েকবছর ধরে ইলিশ মাছ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ। বাংলাদেশের সুস্বাদু ইলিশ না পেয়ে হতাশ পশ্চিমবঙ্গের বাসিন্দারা।
সীমান্ত পার করে ইলিশকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে নানা তৎপরতাও শুরু হয়েছে।
বাংলাদেশের ইলিশ কলকাতার মানুষের কাছে কেন এতটা প্রিয়? বিষয়টি জানার চেষ্টা করেছেন বিবিসির রাহুল ট্যান্ডন।
কলকাতার বাজারের মাছবিক্রেতা সুখদেব দাস বলেন ,সবচেয়ে ভালো ইলিশ বাংলাদেশের ইলিশ। পশ্চিমবঙ্গের সব এলাকা থেকে বাজারে ইলিশ আসলেও সেগুলো আকারে বেশ ছোট।
তিনি বলেন, বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে কিন্তু সেগুলো আমেরিকা ইংল্যান্ডে চলে যাচ্ছে।
কলকাতার বাজারে এক ক্রেতা বলছিলেন, তারা বাংলাদেশের ইলিশের অভাব বোধ করছেন। তিনি ক্রেতা জানালেন, বাংলাদেশের ইলিশ এতটাই সুস্বাদু যে এটা বলার অপেক্ষা রাখে না।
কলকাতার বাসিন্দারা মনে করেন, বাংলাদেশের ইলিশের স্বাদটাই অন্যরকম। এটার সাথে অন্য মাছের তুলনা চলে না।
সেখানকার বাজারের একজন ক্রেতা বলছিলেন, ” আমাদের কোনো বন্ধু যদি বাংলাদেশে যায়, তখন আমরা তাদের বলি যে অন্তত কয়েকটা ইলিশ মাছ যেন নিয়ে আসে।”
বাংলাদেশের ইলিশ কেন ভারতে যাচ্ছে না সেটি নিয়ে কলকাতার বাসিন্দাদের মনে নানা ধরনের অনুমান রয়েছে।
তাদের অনেকেই ধারনা করছেন, তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলাদেশের দূরত্ব রয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সাথে পানি বণ্টনে রাজি থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণেই তিস্তা চুক্তি হচ্ছে না।
পশ্চিমবঙ্গের লেখক সন্দীপ রায় মনে করেন, ইলিশকে ‘কূটনীতির অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ সরকার।
রায় বলেন, ” ইলিশ বাঙালি সংস্কৃতির একটি অংশ। তাই এতে অবাকের কিছু নেই যে বাংলাদেশ সরকার ইলিশের সে ক্ষমতা বুঝতে পেরেছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে প্রাপ্য আদায়ের জন্য সেটি ব্যবহার করছে।”
কলকাতার মানুষ আশা করছে খুব শিগগিরই হতো সীমান্ত পেরিয়ে বাংলাদেশের সুস্বাদু ইলিশ মাছ আবারো কলকাতার বাজারে ফিরে আসবে।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button