sliderস্থানিয়

বোয়ালমারীতে সড়কের গাছ কাটায় গ্রাম পুলিশের জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারীতে আঞ্চলিক মহাসড়কের গাছ কেটে বিক্রি করায় গ্রাম পুলিশকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭.০৮.২৬) দুপুরে সরেজমিন পরিদর্শন করে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ এ দন্ড প্রদান করেন।

জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখির পশ্চিম পাড়া নিবাসী গ্রাম পুলিশ রফিকুল ইসলাম ওরফে দেলোয়ার শেখ গত মঙ্গলবার রাতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি মেহগনি গাছ কেটে বিক্রি করেন। সংবাদ পেয়ে সহকারী কমিশনার শিব্বির আহমেদ সরেজমিনে তদন্ত করে ২০২৩ সালের ভূমি আইনে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

রফিকুল ইসলাম গাছ কাটার কথা স্বীকার করে জানান, সে গাছ বিক্রির টাকা বাইখির চৌরাস্তা জামেমসজিদে দান করেছেন। তবে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন জানান, দেলোয়ার কোন টাকা মসজিদে দেয়নি। আর আমরা সরকারি গাছ বিক্রির টাকা কেন নিবো ?

সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, গাছ কাটার প্রমাণ পাওয়ায় গ্রাম পুলিশে রফিকুল ইসলামে অর্থ দন্ড দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button