sliderস্থানিয়

কটিয়াদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়ক উপকরণ বিতরন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে শিশুদের মাঝে হুইল চেয়ার, শ্রবনযন্ত্র, চশমা, ক্র‍্যাচ সহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিয সভাও অনুষ্ঠিত হয়।

২৫ আগস্ট কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার মোঃ মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ,উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে ১৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে ৯টি হুইলচেয়ার, ৩টি শ্রাবণ যন্ত্র, ২টি ক্র‍্যাচ ও ২ টি চশমা সহ মোট ১৬ টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এ সময় সহায়ক উপকরণ পেয়ে শিশু ও তাদের অভিভাবক সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানের সমস্ত বক্তারাই বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা ও তাদের অধিকার রক্ষার পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button