
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় মো:রফিকুল ইসলাম (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজলার কানসাট ইউনিয়নের বিশ^নাথ পুর গ্রামের মৃত আলহাজ ওয়াজেদ আলির ছেলে। ঘটনাটি ঘটেছে ১৮ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ একাডেমীর মোড়ে।
প্রত্যক্ষ সুত্রেজানা গেছে শনিবার ১৮ এপ্রির সকাল সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভার একাডেমীর মোড়ে কানসাট থেকে বাই সাইকেল যোগে শিবগঞ্জ প্রাণী সম্পদ হাসপাতাল আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হন। ঘটনাটি নিশ্চিত করেন কানাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাাদ।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজীত জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিযে মরদেহ উদ্ধার করে এবং পারিবারিক কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



